খড়্গপুর আইআইটিতে নৃশংসভাবে খুন হওয়া তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের মা রেহানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে অনুরোধ করেছেন, যেন হত্যার তদন্তে কোনো বাধা না আসে নিজে হস্তক্ষেপ করে তা নিশ্চিত করতে।

গত শুক্রবার আইনজীবী অনিরুদ্ধ মিত্রের মাধ্যমে পাঠানো ইমেলে রেহানা লিখেছেন “আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমার একমাত্র সন্তান ফয়জান আহমেদের আংশিকভাবে পচে যাওয়া দেহ আইআইটি ক্যাম্পাসের মধ্যে হোস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হয়ে ১৪ অক্টোবর, ২০২২ তারিখে। যদিও মৃতদেহ প্রথমবার দেখেই আমার স্বামী এবং আমি নিঃসন্দেহ হয়েছিলাম যে ওকে খুন করা হয়েছে, খড়্গপুর আইআইটি এবং জেলা পুলিস কর্তৃপক্ষ এই মৃত্যু আত্মহত্যা বলে গোঁ ধরে বসেছিলেন। প্রথম ময়না তদন্তের রিপোর্ট থেকে কোনো সঠিক পরিণাম বেরোয়নি। ২৭ মে, ২০২৩ তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশে বিখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞ ডাঃ অজয় কুমার গুপ্তের করা দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্ট নিশ্চিত করে যে ফয়জানকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই রিপোর্ট জমা পড়ার পর মহামান্য হাইকোর্ট ১৪ জুন, ২০২৩ তারিখে এক আদেশের মাধ্যমে নতুন তদন্তকারী দল তৈরি করেন। এই দলের নেতৃত্বে আছে কে জয়রমন, আইপিএস, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিস, হেডকোয়ার্টার্স, পশ্চিমবঙ্গ। 

নিরপেক্ষ সাংবাদিকতার পাশে দাঁড়ান

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। স্বাধীন মিডিয়া সজীব গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। যে কথাগুলো বলা আবশ্যক এবং যে প্রশ্নগুলো তুলতে হবে, তার জন্যে আমরা আমাদের পাঠকদের সহযোগিতা প্রত্যাশা করি।
নাগরিক ডট নেটে সাবস্ক্রাইব করুন

~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

“এমতাবস্থায় আমি বিনীতভাবে এ বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ প্রার্থনা করছি, যাতে নবগঠিত তদন্তকারী দল অবাধে কাজ করতে পারে এবং কে আমার ছেলেকে কী কারণে খুন করেছে তা উদ্ঘাটন করতে পারে। আমি আরও প্রার্থনা করি যেন হত্যাকারীদের গ্রেফতার করতে পদক্ষেপ নেওয়া হয় এবং তাদের শাস্তি নিশ্চিত করা হয়, যাতে আমার মৃত ছেলে ন্যায়বিচার পায়।”

রেহানা

আরো পড়ুন ফয়জানের মৃত্যু আত্মহত্যা নয়, হোমিসাইড: হাইকোর্ট

কলকাতা ছাড়ার আগে ইনিউজরুমকে রেহানা বলেন, তিনি ব্যথিত যে মমতা তাঁর ছেলের ঘটনায় কোনো আগ্রহ দেখাননি। “আমি এখনো চাই দিদি এই কেসটা দেখুন, যেন আমার ছেলে ন্যায়বিচার পায় সেটা দেখুন,” ছেলের দেহ নিয়ে নিজের রাজ্য আসামে ফিরে যাওয়ার জন্য কামরূপ এক্সপ্রেসে ওঠার আগে তিনি একথা বলেন।

মূল প্রতিবেদন: ইনিউজরুম

নাগরিকের পক্ষ থেকে আবেদন:

 প্রিয় পাঠক,
      আপনাদের সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। নাগরিক ডট নেটের সমস্ত লেখা নিয়মিত পড়তে আমাদের গ্রাহক হোন।
~ ধন্যবাদান্তে টিম নাগরিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.